ত্রিপক্ষীয় নয়, শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন ট্রাম্প

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চললেও শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসঙ্গে বৈঠকে বসছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; বরং এই দুই নেতার সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে তাঁর সর্বশেষ সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই বৈঠক থেকে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসেনি।

এদিকে বুধবার রাতে শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পারিবারিক ছবি তোলার আগে ভ্লাদিমির পুতিনকে করমর্দন করে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প। এ সময় দুই নেতার শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়।

চীন সফরের আগে বুধবার সকালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দিনের কর্মসূচি শুরু করেন ট্রাম্প। সেখানে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, পারমাণবিক জ্বালানি খাতে দুই দেশ ‘বড় কিছু’ করতে পারে।

পরবর্তীতে চীনের শেনজেনে পৌঁছালে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাম্প্রতিক বছরগুলোতে চীনের কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাতে সাধারণত বিমানবন্দরে যান না দেশটির প্রেসিডেন্ট। ফলে শি জিনপিংয়ের এই উপস্থিতিকে একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

শেনজেনে পৌঁছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেও আলাদা বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে শেইনবম এই আলোচনাকে ‘খুব ভালো বৈঠক’ বলে অভিহিত করেন।

অন্যদিকে সম্মেলনে দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শেনজেন শহরের অসাধারণ রূপান্তরের কথা তুলে ধরেন। কয়েক দশক আগের ছোট্ট একটি মাছধরা গ্রাম থেকে শহরটি এখন উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক থেকে ‘উল্লেখযোগ্য সম্ভাব্য সুফল’ পাওয়ার আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন।

Share this news as a Photo Card

  • Related Posts

    অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাইলো খাবার

    আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ গাছ কাটা, শিকার ও গবাদিপশুর খামার সম্প্রসারণের কারণে ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আভাদের জীবন ও অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছেন অধিকারকর্মীরা।…

    নির্বাচনী ধাক্কার পর এশিয়া সফরে ডোনাল্ড ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের কাছে বড় ব্যবধানে ধাক্কা খাওয়ার পর নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে এবং দেশের অভ্যন্তরীণ চাপ থেকে দৃষ্টি সরাতে এশিয়া সফরে বের হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 0 views
    সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

    দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 1 views
    দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

    ত্রিপক্ষীয় নয়, শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন ট্রাম্প

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 3 views
    ত্রিপক্ষীয় নয়, শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন ট্রাম্প

    অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাইলো খাবার

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 4 views
    অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাইলো খাবার

    খাগড়াছড়িতে পর্যটক পরিবহণের দুইটি পিকআপে আগুন

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 4 views
    খাগড়াছড়িতে পর্যটক পরিবহণের দুইটি পিকআপে আগুন

    সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 6 views
    সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ
    ১৯ নভেম্বর ২০২৬

    ত্রিপক্ষীয় নয়, শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন ট্রাম্প

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob