মিস ইউনিভার্সের মঞ্চ থেকে যে কারণে ছিটকে গেছেন মাহি

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সেরা ৩০-এর তালিকায় আর জায়গা হলো না তার। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোর মঞ্চে পর্দা উঠেছে এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত আসরের। জমকালো এ আয়োজনে বিশ্বের নানা প্রান্তের ১১৬টি দেশ ও অঞ্চলের সুন্দরীরা অংশ নিয়েছেন।

সেমিফাইনালিস্টের তালিকায় নাম না থাকায় প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপ আর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা মিশিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

প্রত্যাশিত ফল না আসার পর নিজের অনুভূতি ও চেষ্টার কথা সামাজিক মাধ্যমে তুলে ধরে মাহি। তিনি বলেন, বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, দেশের মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। তবুও আজ একটা কথা বলতে চাই আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ফলাফল যাই হোক না কেন, পুরো পথচলার অভিজ্ঞতা ও দর্শকদের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি মনে করছেন এই প্রতিযোগী।

মাহি জানান, জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’

সমর্থকদের প্রতি ভালোবাসা প্রকাশ করে মাহি বলেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’

এদিকে, পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি সেই অবস্থান। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।

দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে বাছাই করা হয়েছে সেমিফাইনালের প্রতিযোগীদের। দেখে নেওয়া যাক, কোন কোন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা জায়গা পেয়েছেন সেরা ৩০-এ।

সেরা ৩০-এ জায়গা পেলেন যারা- ১. নিউজিল্যান্ড, ২. চিলি, ৩. ব্রাজিল, ৪. ভারত, ৫. নেদারল্যান্ডস, ৬. টার্কস, অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, ৭. পেরু, ৮. কিউবা, ৯. সার্বিয়া

১০. ডমিনিকান রিপাবলিক, ১১. কুরাসাও, ১২. যুক্তরাষ্ট্র, ১৩. ইসরাইল, ১৪. ইকুয়েডর (দর্শক ভোটে নির্বাচিত), ১৫. পুয়ের্তো রিকো, ১৬. তানজানিয়া, ১৭. মেক্সিকো, ১৮. গিনি, ১৯. কলম্বিয়া, ২০. ইউক্রেন, ২১. পানামা, ২২. কোস্টারিকা, ২৩. উগান্ডা, ২৪. ফিলিপাইন, ২৫. ফ্রান্স, ২৬. ইথিওপিয়া, ২৭. বেলজিয়াম, ২৮. ভেনেজুয়েলা, ২৯. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও ৩০. নিকারাগুয়া।

Share this news as a Photo Card

  • Related Posts

    এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর

    বিনোদন ডেস্কঃ বলিউডে কাজের সময় নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফটে কাজ করার ইচ্ছাকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে চলছে নানা বিতর্ক। কেউ তার…

    ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

    বিনোদন ডেস্ক : তৃতীয় সংসারেরও ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়ে বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 6 views
    এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর

    ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ৪৫ জনের মৃত্যু

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 14 views
    ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ৪৫ জনের মৃত্যু

    ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, সমবায়ে ঘুষ-দুর্নীতির অভিযোগ: দুই দশক ধরে বিতর্কে অতিরিক্ত নিবন্ধক নবীরুল ইসলাম

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 16 views
    ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, সমবায়ে ঘুষ-দুর্নীতির অভিযোগ: দুই দশক ধরে বিতর্কে অতিরিক্ত নিবন্ধক নবীরুল ইসলাম

    মিস ইউনিভার্সের মঞ্চ থেকে যে কারণে ছিটকে গেছেন মাহি

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 12 views
    মিস ইউনিভার্সের মঞ্চ থেকে যে কারণে ছিটকে গেছেন মাহি

    সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জামায়াত

    সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জামায়াত

    মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় সতর্ক থাকার পরামর্শ সুয়ারেজের

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 13 views
    মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় সতর্ক থাকার পরামর্শ সুয়ারেজের
    ২৬ নভেম্বর ২০২৬

    মিস ইউনিভার্সের মঞ্চ থেকে যে কারণে ছিটকে গেছেন মাহি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob