৮৫৭ কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেন গ্রেপ্তার

image_pdfSaveimage_print

নিজস্ব ডেস্কঃ ঋণ জালিয়াতির মাধ্যমে ৮৫৭ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ শাখা।

দুদকের তথ্য অনুযায়ী, এক্সিম ব্যাংকের মোট ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক ও বর্তমান চেয়ারম্যান, এমডি এবং ২১ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ‘মদিনা ডেটস অ্যান্ড নাটস’ নামে প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোজাম্মেল হোসাইন অসৎ উদ্দেশ্যে ব্যাংকের মতিঝিল শাখা থেকে ঋণ নেন। ওই ঋণ অনুমোদনের সময় এক্সিম ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা যোগসাজশে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করেন। নিয়মবহির্ভূতভাবে অনুমোদিত ঋণ পরবর্তীতে খেলাপি হয়ে যায়, ফলে ব্যাংকটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং সরকারের আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের ব্যবসার বাস্তবতা যাচাই না করেই ঋণ অনুমোদন করেন এবং যৌথভাবে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাৎ করেন। এই কাজ দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।

মামলায় আসামি হিসেবে নাম রয়েছে— মদিনা ডেটস অ্যান্ড নাটসের মালিক মোজাম্মেল হোসাইন; এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী সাবেক পরিচালক নাসরিন ইসলাম; বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন; সাবেক এমডি ফিরোজ হোসেন; সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক আসাদ মালেক; ভাইস প্রেসিডেন্ট মো. আরমান হোসেন; সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনিছুল আলম; অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইব্রাহিম খান ও মঈনুল ইসলাম; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাকসুদা খানম; সাবেক এমডি জসিম উদ্দিন ভূঁইয়া; সাবেক অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আব্দুল বারী ও হুমায়ুন কবীরসহ আরও কয়েকজন প্রাক্তন পরিচালক ও কর্মকর্তার।

তদন্তে প্রমাণিত হলে এই ঋণ জালিয়াতি দেশের ব্যাংকিং খাতের অন্যতম বৃহৎ দুর্নীতির ঘটনায় পরিণত হতে পারে বলে দুদক সূত্র জানিয়েছে।

  • Related Posts

    রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

    রাজধানীর ফার্মগেটে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি বাস পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বাসটিতে আগুন দেয়া হয়। এক প্রত্যক্ষদর্শী সময় সংবাদকে জানিয়েছেন, সন্ধ্যায় চা খেতে বেরিয়ে তিনি দেখেন মেট্রোস্টেশনের নিচে…

    অবৈধ ভবন নির্মাণে ঘুষের অভিযোগ, রাজউকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একাধিক আবেদন

    বিশেষ প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৩ (উপ-জোন-২)-এর সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ্ আল মামুনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অবৈধ ভবন নির্মাণে সহযোগিতা এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ভবন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গ্রিসে কাব্য-অনিরুদ্ধের বিয়ে, যোগ দিচ্ছেন তারকারা

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 3 views
    গ্রিসে কাব্য-অনিরুদ্ধের বিয়ে, যোগ দিচ্ছেন তারকারা

    জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 6 views
    জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

    চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ইয়ামালকে পাচ্ছে না স্পেন

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 6 views
    চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ইয়ামালকে পাচ্ছে না স্পেন

    রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

    রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

    চোটে ছিটকে গেলেন গুয়েহি, ইংল্যান্ড দলে ড্যান বার্ন

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 5 views
    চোটে ছিটকে গেলেন গুয়েহি, ইংল্যান্ড দলে ড্যান বার্ন

    পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 24 views
    পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার