নোয়াখালী মেডিকেল কলেজে ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণে টেন্ডার কারসাজির অভিযোগ

image_pdfSaveimage_print

এসএম বদরুল আলমঃ নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণকাজ ঘিরে গুরুতর টেন্ডার কারসাজির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র ও নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, দরপত্র প্রক্রিয়ার বিভিন্ন ধাপে অসঙ্গতি, গাণিতিক বিভ্রান্তি এবং উদ্দেশ্যমূলক সংশোধনের মাধ্যমে একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে।

জানা যায়, ২০২৫ সালের ২৯ জুলাই এই প্রকল্পের তৃতীয় দফা দরপত্র আহ্বান করা হয়, যার টেন্ডার আইডি ছিল 1130979। প্রকল্পটির প্রাথমিক দাপ্তরিক প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয় ২৫৪ কোটি ১৯ লাখ টাকা। তবে দরপত্র আহ্বানের এক সপ্তাহের মধ্যেই প্রথম সংশোধনী প্রকাশ করা হয়, যেখানে TDS ও PCC-এর অসঙ্গতি দূর করার কথা বলা হলেও একইসঙ্গে BOQ-তে নতুন করে ৬০ টন রড (Reinforcement Steel) যোগ করা হয়। গণপূর্ত অধিদপ্তরের চলতি দর অনুযায়ী এই রডের মূল্য প্রায় ৭২ লাখ টাকা হওয়ায় প্রাক্কলিত মূল্য বাড়ার কথা থাকলেও বাস্তবে তা কমিয়ে ২৫৪ কোটি ১২ লাখ টাকা নির্ধারণ করা হয়, যা স্পষ্ট গাণিতিক অসঙ্গতির ইঙ্গিত দেয়।

এরপর আরও বিস্ময়কর ঘটনা ঘটে দরপত্র দাখিলের শেষ সময়ের মাত্র তিন দিন আগে। নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান তার ই-জিপি আইডি হ্যাক হওয়ার অজুহাতে দ্বিতীয় সংশোধনী প্রকাশ করেন। যদিও এই সংশোধনীতে BOQ-এর কোনো আইটেমের পরিমাণ পরিবর্তন করা হয়নি, তবুও সংশ্লিষ্ট সূত্র দাবি করছে—এ সময় গোপনে দাপ্তরিক প্রাক্কলিত মূল্য প্রায় ২ কোটি টাকা কমিয়ে দেওয়া হয়। সাধারণ নিয়মে এই ধরনের তথ্য শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মকর্তার আইডি থেকেই দেখা সম্ভব, ফলে পুরো বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রাক্কলিত মূল্য কৌশলে কমিয়ে এনে নির্দিষ্ট একটি ঠিকাদারি প্রতিষ্ঠান—নুরানী-জামাল জেভি—কে সুবিধাজনক অবস্থানে রাখা হয়। নিয়ম অনুযায়ী, প্রাক্কলিত মূল্যের ১০ শতাংশ নিচের দরকে অস্বাভাবিক হিসেবে বিবেচনা করা হয়। এই প্রকল্পে গ্রহণযোগ্য সীমা প্রায় ২২৮ কোটি ৭০ লাখ টাকা হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি দর দেয় ২২৮ কোটি ৬০ লাখ টাকা, যা নিয়ম অনুযায়ী অগ্রহণযোগ্য হওয়ার কথা। কিন্তু রহস্যজনকভাবে সেই দরকেই Responsive হিসেবে গ্রহণ করা হয়েছে, যা পুরো মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, দরপত্র চলমান অবস্থায় এ ধরনের মৌলিক পরিবর্তন এবং প্রাক্কলিত মূল্য হেরফের সরাসরি সরকারি ক্রয় আইন (PPA-2006) ও বিধিমালা (PPR-2008) লঙ্ঘনের শামিল। আইনের Section-9 অনুযায়ী স্বচ্ছতা, ন্যায়সংগততা এবং সমান প্রতিযোগিতা নিশ্চিত করার কথা থাকলেও এই ঘটনায় তা স্পষ্টভাবে উপেক্ষিত হয়েছে। একইসঙ্গে Rule-16 অনুযায়ী বাস্তবসম্মত প্রাক্কলন প্রস্তুত করার বিধান, Rule-31 অনুযায়ী দরপত্রের মৌলিক শর্ত অপরিবর্তিত রাখার নির্দেশনা এবং Rule-33 ও Rule-100 অনুযায়ী দর মূল্যায়নের নীতিমালা লঙ্ঘিত হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এছাড়া, Rule-98 অনুযায়ী উন্মুক্ত দরপত্রে কোনো ধরনের দরকষাকষি নিষিদ্ধ থাকলেও প্রাক্কলিত মূল্য কৌশলে পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট ঠিকাদারকে ‘Lowest Responsive’ বানানোর চেষ্টা পরোক্ষ দরকষাকষি ও যোগসাজশের ইঙ্গিত দেয়। একই সঙ্গে প্রতিযোগী দরদাতা, যেমন ‘হুদা কন্সট্রাকশন’-কে অযোগ্য করার অপচেষ্টার অভিযোগও সামনে এসেছে।

সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে বিশেষজ্ঞ মহল মনে করছে, এই ঘটনায় পরিকল্পিতভাবে প্রাক্কলিত মূল্য কমানো, আইটেম যোগ করেও ব্যয় হ্রাস দেখানো এবং অযোগ্য দরকে গ্রহণযোগ্য ঘোষণা করার মতো একাধিক অনিয়মের সমন্বয় ঘটেছে। যা কেবল প্রশাসনিক ত্রুটি নয়, বরং সংঘবদ্ধ দুর্নীতির লক্ষণ হিসেবেই বিবেচিত হতে পারে। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হয়ে উঠেছে, এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

  • Related Posts

    ধর্ষণ থেকে কোটি টাকার সম্পদ—গণপূর্তের প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কোথায়

    বিশেষ প্রতিবেদকঃ দুর্নীতি, ঘুষ, সরকারি অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং অবৈধ সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগে প্রায় এক বছর আগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেওয়া হলেও গণপূর্ত অধিদপ্তরের…

    মাটি ভরাটেই অনিয়মের অভিযোগ, ১১ বছরেও শেষ হয়নি কিসমত-জাফরাবাদ প্রকল্প

    বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার কিসমত-জাফরাবাদ এলাকায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসন গড়ে তোলার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প। প্রায় ১১ বছর আগে শুরু হওয়া এই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

    • By Sara
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 16 views
    শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

    চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

    • By Sara
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 13 views
    চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

    বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন

    • By Sara
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 12 views
    বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন

    ‘গলার কাঁটা’ হলেও নাফ নদীর পোল্ডার প্রকল্প শেষ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

    • By admin admon
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 15 views
    ‘গলার কাঁটা’ হলেও নাফ নদীর পোল্ডার প্রকল্প শেষ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

    মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

    • By admin admon
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 14 views
    মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

    ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

    • By admin admon
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 16 views
    ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী