ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেল সচিব

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন চলাচলে কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রেল সচিব জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, আমরা তৎপর আছি। বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় করা হচ্ছে। আশা করছি, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

সচিব আরও বলেন, সড়ক, রেল এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী একজনই। কাজেই ঈদযাত্রায় সমন্বয়ের কোনো অভাব নেই।

ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণ ঠেকাতে বিশেষ নজরদারির কথাও জানান তিনি। ফাহিমুল ইসলাম বলেন, বিশেষ করে উত্তরবঙ্গগামী যাত্রীদের মধ্যে ট্রেনের ছাদে ওঠার প্রবণতা দেখা যায়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে রেল কর্তৃপক্ষ।

ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি ও ভ্রাম্যমাণ আদালত মোতায়েন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে ছাদে ওঠার প্রবণতা বেশি দেখা যায়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।

স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে রেলসচিব বলেন, টিকিট ছাড়া যাত্রীরা যাতে স্টেশনে ঢুকতে না পারে সে জন্য নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারাই সাধারণত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।

তিনি আরও বলেন, যাত্রী চাপের কারণে এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে। ঈদের সময় রেলের চাহিদা অনেক বেশি থাকে, যা পুরোপুরি পূরণ করা সম্ভব হয় না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি, মেট্রোপলিটন পুলিশ ও এপিবিএনের সদস্যরা একসঙ্গে কাজ করছেন বলেও জানান তিনি। কমলাপুর স্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় ছিনতাই, পকেটমার ও বিশৃঙ্খলা ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। রেলসচিব বলেন, যাত্রীরা যেকোনো অভিযোগ, তথ্য বা সহায়তার জন্য রেলওয়ের ১৩১ হটলাইনে যোগাযোগ করতে পারবেন।

  • Related Posts

    যুক্তরাজ্যে ভিসা নীতিতে পরিবর্তন, ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ

    আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের নতুন অভিবাসন নীতিতে বড় ধরনের স্বস্তি পেলেন বিদেশি পরিচর্যাকর্মীরা। ১৫ বছর অপেক্ষার পূর্ববর্তী পরিকল্পনা প্রত্যাহার করে সরকার জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আগের মতো…

    চার দিন গ্যাস সরবরাহ বন্ধ নয়, কমতে পারে চাপ: পেট্রোবাংলা

    ডেস্ক নিউজঃ আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, গ্যাস সরবরাহ পুরোপুরি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পরিচালকের গলা নকল করে টোপ, সিনেমার হিরো হতে গিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন যুবক

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 0 views
    পরিচালকের গলা নকল করে টোপ, সিনেমার হিরো হতে গিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন যুবক

    দৈনিক ৬০ টাকার উমেদার আশিকের দাপট, ধানমন্ডি সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও জালিয়াতির অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 3 views
    দৈনিক ৬০ টাকার উমেদার আশিকের দাপট, ধানমন্ডি সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও জালিয়াতির অভিযোগ

    ঢাকায় আসছেন মুফতি তাকী উসমানি

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 2 views
    ঢাকায় আসছেন মুফতি তাকী উসমানি

    সৌদি আরবে হুতিদের হামলায় পিছিয়েই গেল এশিয়ান কাপ

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 3 views
    সৌদি আরবে হুতিদের হামলায় পিছিয়েই গেল এশিয়ান কাপ

    মাঠে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, টেনেরিফের স্ট্রাইকারের মৃত্যু

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 3 views
    মাঠে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, টেনেরিফের স্ট্রাইকারের মৃত্যু

    নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 3 views
    নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের