মেঘনায় ট্রলারডুবে নিহত ১, নিখোঁজ একই পরিবারের ৪ জন

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে মেঘনা নদীতে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রায়েসা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একই পরিবারের বাবা, দুই ছেলে ও মেয়েসহ চারজন এখনও নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ একই পরিবারের চার সদস্য হলেন হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)। নিখোঁজরা ও নিহত নারী কুমিল্লার হোমনা থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ওই পরিবারের শিরিন বেগম (৪৫) ও তার আরেক মেয়ে লামিয়া আক্তারকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে অংশ নিতে স্বজনেরা হোমনা থেকে একটি ট্রলারে করে সোনারগাঁয়ের হাড়িয়া এলাকায় আসছিলেন। মেঘনা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যান।

এসময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত উদ্ধারে গিয়ে ৯ জনকে জীবিত ও রায়েসাকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের এখানে একজন নারী রোগী আনা হয়েছে। তিনি মারা গেছেন।’

সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, আনুমানিক দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে আমরা খবর পাই বিকেল ৪টা ৫০ মিনিটে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে।

  • Related Posts

    বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

    ডেস্ক নিউজ : উজানের ঢল ও দুই দিনের টানা ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তা নদীর পানি প্রবাহ। ফলে লালমনিরহাটের তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার লালমনিরহাটের হাতীবান্ধা…

    শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

    ডেস্ক নিউজ : নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে শিশুদের খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধে উভয় পক্ষের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

    • By Sara
    • সেপ্টেম্বর ২৫, ২০২৬
    • 6 views
    বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

    কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?

    • By Sara
    • সেপ্টেম্বর ২৫, ২০২৬
    • 4 views
    কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?

    বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

    • By Sara
    • সেপ্টেম্বর ২৫, ২০২৬
    • 4 views
    বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

    কেউ করছেন প্রশংসা, কেউ সমালোচনা, আলিয়ার লুক নিয়ে তোলপাড়

    • By Sara
    • সেপ্টেম্বর ২৫, ২০২৬
    • 4 views
    কেউ করছেন প্রশংসা, কেউ সমালোচনা, আলিয়ার লুক নিয়ে তোলপাড়

    জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

    জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

    জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

    জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ