গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিমকে হত্যার আগে নানা পরিকল্পনা নেয় আসামিরা। তার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হচ্ছে, হত্যার পর কীভাবে নিজেদের সন্দেহের বাইরে রাখা যায়, সে বিষয়ে প্রস্তুতি নিয়েছিল অভিযুক্তরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হত্যার আগে ফাহাদ বিভিন্ন গোয়েন্দা সিরিজ দেখেছিল। সেখানে অপরাধ সংঘটনের পর কীভাবে তদন্তকারীদের নজর এড়ানো যায়, সেসব বিষয় থেকে ধারণা নেওয়ার চেষ্টা করেছিল বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্টদের দাবি, ঘটনার আগে ও পরে কয়েক দিন ফাহাদ নিজের মোবাইল ফোন বাড়িতে রেখে বাইরে বের হতো। তার উদ্দেশ্য ছিল, পুলিশের প্রযুক্তিগত তদন্তে যেন ঘটনার সময় তার মোবাইলের অবস্থান বাড়িতে দেখায়। বাস্তবে বাইরে থাকলেও মোবাইলের অবস্থান দিয়ে নিজের জন্য তৈরি করতে চেয়েছিল ঘটনার সময় সে বাড়িতেই ছিল, এমন একটি বিশ্বাসযোগ্য পরিস্থিতি তৈরি করা। ফাহাদকে আটক করলে এ ঘটনার সঙ্গে সে সম্পৃক্ত না বলে অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলে, সে যদি এমন কাজে জড়িত থাকে তাহলে তার লোকেশন ট্র‍্যাক করা হোক। শুধু প্রযুক্তিগত প্রমাণকে বিভ্রান্ত করার চেষ্টা নয়, ঘটনার পর তার আচরণেও ছিল পরিকল্পনার ছাপ।

গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে সানন্দা এলাকায় উদ্ধার করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ। এ ঘটনায় পুলিশ তুহিন, ফাহাদসহ চারজনকে আটক করে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, তদন্ত অনেক দূর এগিয়েছে। আসামিদের ৩ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। খুব শিগগিরই এ মামলার চার্জশিট বিজ্ঞ আদালতে জমা দেওয়া হবে।

  • Related Posts

    অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৬ বাংলাদেশি

    ডেস্ক নিউজ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর…

    যশোরের গ্রামাঞ্চলে নকল শিশুখাদ্যের ছড়াছড়ি

    নিজস্ব প্রতিবেদক, যশোরঃ পরিচিত বিভিন্ন ব্র্যান্ডের নাম সামান্য পরিবর্তন এবং প্রায় একই রকম মোড়ক তৈরি করে নকল, ভেজাল ও মানহীন শিশুখাদ্য ছড়িয়ে পড়েছে যশোরের প্রত্যন্ত এলাকায়। এসব পণ্যের মোড়কে উৎপাদন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে

    • By Sara
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 4 views
    হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে

    আইএল টি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি, রানা-রিশাদদের দাম ৯৮ লাখ টাকা

    • By Sara
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 5 views
    আইএল টি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি, রানা-রিশাদদের দাম ৯৮ লাখ টাকা

    গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

    • By Sara
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 6 views
    গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

    অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৬ বাংলাদেশি

    • By Sara
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 5 views
    অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৬ বাংলাদেশি

    সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

    • By Sara
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 7 views
    সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

    ৭ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 9 views
    ৭ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল