প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লায় মহাসড়কের দুপাশে হাজারো মানুষের ঢল

image_pdfSaveimage_print

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটার মহাসড়কজুড়ে অবস্থান নিয়ে স্বাগত জানানোর জন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন। সকাল থেকেই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে উৎসবে আমেজ বিরাজ করছে ।

প্রধানমন্ত্রীকে এক নজর দেখা এবং শুভেচ্ছা জানানোর জন্য সকাল ৯টা থেকেই মহাসড়কের উত্তর পার্শ্বে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে অবস্থান নেন।

মহাসড়কের দাউদকান্দিতে কেন্দ্রীয় বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সংগঠনের সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার  নেতৃত্বে এবং এবং দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন মহাসড়কের পাশে।

চান্দিনায় স্থানীয় এমপি আতিকুল ইসলাম শাওনের নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থা নেন।

মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট নিমসারের কলেজের পূর্বপ্রান্তে স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বহর প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে অবস্থান নেয়।

এদিকে নিমসারের জুনাব আলী কলেজ গেট থেকে শুরু করে পশ্চিম দিকের মিল গেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান নেয় অবস্থান নেই এলাকাবাসী।

মহাসড়কের পদুয়ার বাজার এবং আলেখারচর অংশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও কুমিল্লা মহানগর বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অবস্থান নেন। দলীয় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় এমপি মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন। কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বেও রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্য অবস্থান নিয়েছেন। মহাসড়কের সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম অংশে চৌদ্দগ্রাম, লাকসাম, মনোরগঞ্জ ও নাঙ্গলকোটের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন।

  • Related Posts

    সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ব্যবস্থা নেওয়ার সুপারিশ

    ডেস্ক নিউজ : সুন্দরবনে মাছ আহরণ নিষিদ্ধ সময়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনায় বন বিভাগের তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ঘটনায়…

    পীরগাছায় নকল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীর কারাদণ্ড

    ডেস্ক নিউজ : রংপুরের পীরগাছায় ব্যবসার আড়ালে নিজ বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির অভিযোগে মশিউর রহমান (৪০) নামের এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’

    • By Sara
    • অক্টোবর ২, ২০২৬
    • 27 views
    যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’

    দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকট দেখা দিবে: আশঙ্কা জয়শঙ্করের

    • By Sara
    • অক্টোবর ২, ২০২৬
    • 19 views
    দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকট দেখা দিবে: আশঙ্কা জয়শঙ্করের

    ইরানের আশপাশে তিন রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

    • By Sara
    • অক্টোবর ২, ২০২৬
    • 15 views
    ইরানের আশপাশে তিন রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

    সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ব্যবস্থা নেওয়ার সুপারিশ

    • By Sara
    • অক্টোবর ২, ২০২৬
    • 16 views
    সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ব্যবস্থা নেওয়ার সুপারিশ

    মানুষের জীবনের মূল্য ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির

    • By Sara
    • অক্টোবর ২, ২০২৬
    • 16 views
    মানুষের জীবনের মূল্য ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির

    ২০২৭ বিশ্বকাপে গ্রুপ অব ডেথে বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ১, ২০২৬
    • 14 views
    ২০২৭ বিশ্বকাপে গ্রুপ অব ডেথে বাংলাদেশ