সিংড়ায় ৫০ বক জবাই, তিন শিকারির কারাদণ্ড

image_pdfSaveimage_print

নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ৫০টি বকপাখি জবাই করে হত্যার অপরাধে তিন পাখি শিকারিকে দুই মাস করে কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া জবাই করা পাখি বস্তায় ভরে গোপনে বিক্রিতে সহযোগিতা করায় দুজনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ডাহিয়া-বিয়াস সড়কে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাকুরিয়া গ্রামের জনাব আলী (৩৮), বিলপাকুরিয়া গ্রামের কাহার (১৯) ও লিটন (৩০)। সহযোগী আবু হানিফকে ৭ হাজার এবং হোসেন আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, কয়েক দিন ধরে একটি চক্র বকসহ বিভিন্ন পাখি শিকার করে জবাইয়ের পর বস্তায় ভরে সিংড়া পৌর শহরের পারসিংড়া বেদেপল্লীতে গোপনে বিক্রি করছিল। স্থানীয় পরিবেশকর্মীরা ভ্যানচালক আবু হানিফের গতিবিধি অনুসরণ করে পাখিগুলো ভ্যানে তোলার সময় শিকারিদের আটক করেন।

সাইফুল ইসলাম বলেন, বর্ষা শেষে চলনবিলে বকসহ বিভিন্ন অতিথি পাখির আগমন ঘটে। দুর্গম এলাকায় রাতের আঁধারে এসব পাখি শিকার করে পরে বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়। পাখি শিকার বন্ধে স্থানীয় মানুষের সচেতনতা বাড়ানো জরুরি।

  • Related Posts

    ফটিকছড়িতে ডেঙ্গুতে প্রাণ গেল পল্লিচিকিৎসকের

    ডেস্ক নিউজ : চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার…

    ইছামতী খালে অবৈধভাবে মাটি কাটায় গ্রেপ্তার

    ডেস্ক নিউজ : মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন কুরকের চর এলাকার ইছামতী খালে শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী

    • By admin admon
    • অক্টোবর ৬, ২০২৬
    • 0 views
    বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী

    বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার

    • By admin admon
    • অক্টোবর ৬, ২০২৬
    • 1 views
    বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার

    পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে ৩০টি ইয়ামাহা মোটরসাইকেল হস্তান্তর

    • By admin admon
    • অক্টোবর ৬, ২০২৬
    • 3 views
    পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে ৩০টি ইয়ামাহা মোটরসাইকেল হস্তান্তর

    সিংড়ায় ৫০ বক জবাই, তিন শিকারির কারাদণ্ড

    • By admin admon
    • অক্টোবর ৬, ২০২৬
    • 9 views
    সিংড়ায় ৫০ বক জবাই, তিন শিকারির কারাদণ্ড

    আজকের নামাজের সময়সূচি, ৬ অক্টোবর ২০২৬

    • By admin admon
    • অক্টোবর ৬, ২০২৬
    • 3 views
    আজকের নামাজের সময়সূচি, ৬ অক্টোবর ২০২৬

    ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু

    • By admin admon
    • অক্টোবর ৬, ২০২৬
    • 7 views
    ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু