মেঘনায় ট্রলারডুবে নিহত ১, নিখোঁজ একই পরিবারের ৪ জন

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে মেঘনা নদীতে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রায়েসা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একই পরিবারের বাবা, দুই ছেলে ও মেয়েসহ চারজন এখনও নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ একই পরিবারের চার সদস্য হলেন হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)। নিখোঁজরা ও নিহত নারী কুমিল্লার হোমনা থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ওই পরিবারের শিরিন বেগম (৪৫) ও তার আরেক মেয়ে লামিয়া আক্তারকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে অংশ নিতে স্বজনেরা হোমনা থেকে একটি ট্রলারে করে সোনারগাঁয়ের হাড়িয়া এলাকায় আসছিলেন। মেঘনা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যান।

এসময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত উদ্ধারে গিয়ে ৯ জনকে জীবিত ও রায়েসাকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের এখানে একজন নারী রোগী আনা হয়েছে। তিনি মারা গেছেন।’

সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, আনুমানিক দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে আমরা খবর পাই বিকেল ৪টা ৫০ মিনিটে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন

    ডেস্ক নিউজ : গোপালগঞ্জে থানা এবং সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া ও হুমকির প্রেক্ষাপটে জেলার সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে…

    সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

    ডেস্ক নিউজ : পিরোজপুরের নাজিরপুর উপজেলার তাড়াবুনিয়া গ্রামে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ.ম রেজাউল করিমের গ্রামের বাড়ি ও নাজিরপুর সদর ইউনিয়নে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

    মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

    হরমুজে প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 23 views
    হরমুজে প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন

    গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 19 views
    গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 26 views
    প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
    ২৪ সেপ্টেম্বর ২০২৬

    মেঘনায় ট্রলারডুবে নিহত ১, নিখোঁজ একই পরিবারের ৪ জন

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob